News Flash

  • Home
  • খেলা
  • Bharat Ratnaপ্রথমবারের মতো ক্লাব ফুটবলে, ভারতরত্নের ঘরে রানার্স খেতাব
Image

Bharat Ratnaপ্রথমবারের মতো ক্লাব ফুটবলে, ভারতরত্নের ঘরে রানার্স খেতাব

ভারতরত্ন – ২

সাই স্যাগ – ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। প্রথমবারের মতো সি-ডিভিশন ক্লাব লীগ ফুটবলে ভারতরত্ন সংঘ রানার্স খেতাব পেয়েছে। সুপার লিগের শেষ দিনে গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে প্রতিপক্ষ সাই স্যাগকে দুই-এক গোলে হারিয়ে একদিকে যেমন প্রথম জয়ের স্বাদ পেয়েছে, তেমনি ক্লাব লিগ আসরে প্রথমবারের মতন রানার্স খেতাব শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে ভারতরত্নের সামনে অন্যতম সেরা উপহার হয়েছে। সুপার লিগের প্রথম দুটি ম্যাচে প্রতিপক্ষ দুই দল ভারতরত্নকে রুখতে না পারলে, চ্যাম্পিয়নের ট্রফিটাই ভারতরত্নের দখলে চলে আসতো। পুলিশ মাঠে বিকেল তিনটার ম্যাচে প্রথমার্ধেই ভারতরত্ন সংঘ এক-শূন্যতে লিড নেয়। খেলার ১৩ মিনিটের মাথায় আকাশ সরকারের গোল, ভারতরত্নের শিবিরে কিছুটা মনোবল বাড়িয়ে দেয়। কেননা সমীকরণ ছিল দিনের প্রথম ম্যাচটি জয় পরাজয়ের ফয়সালা হলে, দ্বিতীয় ম্যাচে ভারতরত্নের সামনে জয়-ই টার্গেট। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের মাথায় সাই স্যাগের রজনীকান্ত ত্রিপুরা একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরক্ষণে খেলায় আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হয়। তবে ৭ মিনিট বাদেই ভারতরত্নের কেলভিন ডারলং আরও একটি গোল করে দলকে দুই-একে এগিয়ে দেয়। পরক্ষণ গোলের সন্ধানে দু’দলের স্ট্রাইকাররা আপ্রাণ লড়লেও কেউ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে খেলার ৬৮ মিনিটের মাথায় সাই স্যাগের মটন জমাতিয়াকে অসদাচরনের দায়ে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। পরবর্তী সময়ে ভারতরত্ন কিছুটা রক্ষণাত্মক খেলে দুই-একে জয়ী হওয়ার আসল কাজটি করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, বিপ্লব সিং, পল্লব চক্রবর্তী ও সুকান্ত দত্ত।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top