News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ
Image

আগরতলায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷  রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই  যাচ্ছে৷  প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে  মানুষ আতঙ্কে দিন কাটাছে৷ এরই মধ্যে শহরতলী কামানচৌমুহনী এলাকা সহ রাজ্যের পৃথক পৃথক স্থানে টাকা চুরি ও ছিনতাইর ঘটনায়  পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ৷ অভিযুক্তদের পুলিশ  রিমান্ড চেয়ে আদালতে তুলা হবে  বলে জানিয়েছেন এসডিপিও অজয় দাস৷
ঘটনার বিবরণে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান,  মঙ্গলবার কামানচৌমুহনী এলাকায়  এক প্রবীণ ব্যক্তি ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলেছিলেন৷ ব্যাঙ্ক থেকে বেরিয়ে এসে ব্যক্তি নিজের সুকটিতে ব্যাগ রাখার বিষয়টি লক্ষ্য করেন ছিনতাইকারীরা৷ সাথে সাথে ছিনতাইকারীরা সামনে এসে  ব্যাগটি মাটিতে পড়ার কথা  জানান৷ ব্যাগটি মাটিতে খোজাখুজি করার সময়  প্রবীণ ব্যক্তি থেকে টাকা  ছিনতাই করে   পালিয়ে যায়৷ ভরদুপুরে এই চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ অতিসত্বর প্রবীণ ব্যক্তিটি পূর্ব থানায় একটি চুরির মামলা রুজু করার সাথে সাথে পুলিশ তদন্তে নেমে পড়ে৷ পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে রামকৃষ্ণ মিশন গাঙ্গুলি রোড স্থিত তিন অভিযুক্তদের গ্রেফতার করেছেন৷ অভিযুক্তদের নাম সুকুমার দাস, লিটন ফুউয়া, অঞ্জন সরকার৷ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলা হবে বলে জানিয়েছেন এসডিপিও৷ তিনি আরও জানান, রাজ্যে  সম্প্রতিকালে বিভিন্ন স্থান থেকে  বৈদ্যুতিক তামার তার ও সিলিন্ডার  চুরির  অভিযোগ উঠে আসছে৷ ওই অভিযোগের ভিত্তিতে রাজু চাকমাকে পুলিশ আটক করেন৷ তদন্তে সামনে আসে নেশা দ্রব্য সেবন করার জন্য  বৈদ্যুতিক তামার চুরি করে৷ অপরদিকে ইন্দ্রনগর আচার্যপাড়ার বিশাল দে নামে এক যুবক সিলেন্ডার চুরির ঘটনায় গ্রেফতার করেছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top