News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • করিমগঞ্জের ইচা‌বিল নতুন লাইনে প্রথম বা‌রের মতো অনুষ্ঠিত হ‌চ্ছে সর্বজনীন দুর্গাপূজা, প্রস্তু‌তি তু‌ঙ্গে
Image

করিমগঞ্জের ইচা‌বিল নতুন লাইনে প্রথম বা‌রের মতো অনুষ্ঠিত হ‌চ্ছে সর্বজনীন দুর্গাপূজা, প্রস্তু‌তি তু‌ঙ্গে

বাজারিছড়া (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : এবার প্রথম বারের মতো করিমগঞ্জ জেলার লোয়াইর‌পোয়া ব্ল‌কের অন্তর্গত ইচা‌বিল গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর সাত নম্বর ওয়া‌র্ডের নতুন লাইনে অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে সর্বজনীন দুর্গাপূজা।

এ‌ ব্যাপারে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এলাকার সনাত‌নি‌দের আন্ত‌রিক সহ‌যো‌গিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এখানে এবার প্রথম বারের মতো দুর্গা পূজার আ‌য়োজন করা সম্ভব হ‌য়ে‌ছে। এতে বি‌শেষ ক‌রে স্থানীয় নতুন লাইন, পিপলাপুঞ্জি লাইন ও পুটিয়াখাল লাইনের জনগণ সা‌র্বিক সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন। তাঁদের পু‌জোর বা‌জেট মাত্র দুই লক্ষ টাকা। মণ্ডপটি এক‌টি কাল্প‌নিক মন্দিরের ধাঁচে তৈরি করা হচ্ছে। প্রতিমা প্রস্তুত করছেন রাঙামাটির এক মৃৎশিল্পী।

ক্ষুদ্র প‌রিস‌রে ও ন্যূনতম বা‌জে‌টে পূজার আ‌য়োজন করা হ‌লেও এখা‌নে পূজার দিনগুলোতে ধর্মীয় ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান থাকবে। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। মহানবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। দুর্গা পূজার পর এখানে পর্যায়ক্রমে লক্ষ্মী পূজা ও কালী পূজাও অনুষ্ঠীত হবে। সব মিলিয়ে সুন্দর ও সুষ্ঠু প‌রি‌বে‌শে পূজার কয়টা দিন উদযাপন করা হ‌বে। বাহা‌রি সাজসজ্জার চে‌য়ে এই পু‌জোয় সা‌ত্বিকতা‌কেই প্রাধান্যে দেওয়া হ‌বে। পুজোয় সক‌লের উপ‌স্থি‌তি ও সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন আয়োজক কমিটির পক্ষে শ্যামবিহারী কোহার, উত্তম রবিদাস, শালিকরাম কোহার, রমাকান্ত গোয়ালা, উত্তম পাসিরা।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top