News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
Image

৪ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : পঞ্চম বেতন কমিশন অনুসারে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এর ফলে লাভবান হবেন কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরাও। বুধবার সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। তাতে স্থির হয় ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। তারপরই সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আগে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার ফলে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী সুবিধা পেতে চলেছেন।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্র। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর যে ভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে উৎসবের মরশুমের আগে ডিএ বাড়ানোর দাবি ছিল। সেই মোতাবেক এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top