নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ নবরাত্রির সূচনা হয়ে গিয়েছে৷ পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি৷ দীর্ঘ দুই বছর ধরে কাল হয়ে দাঁড়িয়েছিল অসুর রূপী করোনা৷ এবারে অনেকটাই স্বস্তি৷ তার কারণেই বলা বাহুল্য এই বছরের পুজোর গুরুত্বটা একটু বেশি৷ কলকাতার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগরতলাতেও বিশাল ধুমধামের সঙ্গে পালিত হয় দুর্গা পুজো৷ ইতিমধ্যেই আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাব নজর কেড়েছে৷ তার মধ্যে অন্যতম পুজো হলো রাজধানীর শংকর চৌমুহনী স্থিত সংহতি ক্লাব৷ পুজোর থিমেই রয়েছে বিশাল চমক৷ এই ক্লাব বিশেষত পুজোর পাশাপাশি দর্শনার্থীদের দিতে চলেছেন সচেতনতার বার্তা৷ নিজেদের অজান্তে ক্রমেই পরিবেশের ক্ষতি করে চলেছেন মানুষ৷ ফলস্বরূপ বাড়ছে দূষণ এবং এরই সঙ্গে বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা৷
পরিবেশকে সুস্থ রাখার স্বপ্ণ চোখে নিয়ে সংহতি ক্লাব এর এবারের পুজোর থিম ’’স্বপ্ণ উড়ান’’৷ ক্লাবের সদস্য পার্থজিত বণিক এই থিম সম্পর্কে জানান, ’আমরা স্বপ্ণে যেমনটা দেখি, অনুভব করি গাছপালা, প্রকৃতি ইত্যাদি যেভাবে আমাদের আগলে রেখেছে সেটা যেন বাস্তবে পরিণত হয়৷ পরিবেশকে সুস্থ রাখলে তবেই দুনিয়া সুস্থ৷ ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা সেই সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনুন মানুষকে সচেতন করুন৷’এই পুজোর বাজেট রয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা৷ সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে প্রায় ২৫ জন শিল্পী মিলে এই পুজো মণ্ডপ গড়ে তুলছেন৷ দেড় মাস ধরে চলছে এই পুজোর প্রস্তুতি, চতুর্থীতে এই পুজোর উদ্বোধন হবে৷

শংকর চৌমুহনীতে এবারে পুজার থিম স্বপ্ণ উড়ান
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















