News Flash

Image

শংকর চৌমুহনীতে এবারে পুজার থিম স্বপ্ণ উড়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷   নবরাত্রির সূচনা হয়ে গিয়েছে৷ পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি৷ দীর্ঘ দুই বছর ধরে কাল হয়ে দাঁড়িয়েছিল অসুর রূপী করোনা৷ এবারে অনেকটাই স্বস্তি৷ তার কারণেই বলা বাহুল্য এই বছরের পুজোর গুরুত্বটা একটু বেশি৷ কলকাতার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগরতলাতেও বিশাল ধুমধামের সঙ্গে পালিত হয় দুর্গা পুজো৷ ইতিমধ্যেই আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাব নজর কেড়েছে৷ তার মধ্যে অন্যতম পুজো হলো রাজধানীর শংকর চৌমুহনী স্থিত সংহতি ক্লাব৷ পুজোর থিমেই রয়েছে বিশাল চমক৷ এই ক্লাব বিশেষত পুজোর পাশাপাশি দর্শনার্থীদের দিতে চলেছেন সচেতনতার বার্তা৷ নিজেদের অজান্তে ক্রমেই পরিবেশের ক্ষতি করে চলেছেন মানুষ৷ ফলস্বরূপ বাড়ছে দূষণ এবং এরই সঙ্গে বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা৷
পরিবেশকে সুস্থ রাখার স্বপ্ণ চোখে নিয়ে সংহতি ক্লাব এর এবারের পুজোর থিম ’’স্বপ্ণ উড়ান’’৷ ক্লাবের সদস্য পার্থজিত বণিক এই থিম সম্পর্কে জানান, ’আমরা স্বপ্ণে যেমনটা দেখি, অনুভব করি গাছপালা, প্রকৃতি ইত্যাদি যেভাবে আমাদের আগলে রেখেছে সেটা যেন বাস্তবে পরিণত হয়৷ পরিবেশকে সুস্থ রাখলে তবেই দুনিয়া সুস্থ৷ ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা সেই সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনুন মানুষকে সচেতন করুন৷’এই পুজোর বাজেট রয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা৷ সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে প্রায় ২৫ জন শিল্পী মিলে এই পুজো মণ্ডপ গড়ে তুলছেন৷ দেড় মাস ধরে চলছে এই পুজোর প্রস্তুতি, চতুর্থীতে এই পুজোর উদ্বোধন হবে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top