News Flash

  • Home
  • বিদেশ
  • মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারাদায়ির মৃত্যু
Image

মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারাদায়ির মৃত্যু

দোহা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মারা গেলেন কাতারভিত্তিক মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ও আন্তর্জাতিক ইউনিয়ন অফ মুসলিম স্কলারের প্রাক্তন চেয়ারম্যান ইউসুফ আল-কারাদায়ি। তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানানো হয়েছে, সোমবার ৯৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে । তার পুত্র আবদুল রহমান ইউসুফ আল-কারাদায়ি টুইটার অ্যাকাউন্টে দেওয়া খবরটি নিশ্চিত করেছেন।

মিসরীয় ইউসুফ আল-কারাদায়ি ২০১৩ সাল থেকে কাতারে নির্বাসিত ছিলেন। পরে কাতার তাকে নাগরিকত্ব দেয়। ২০১৫ সালে মিসরে তার অনুপস্থিতিতে বিচার করা হয় এবং দেশটি তখন ইউসুফের কারাদণ্ডের রায় দেয়। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আন্তর্জাতিক ইউনিয়ন অফ মুসলিম স্কলার’-এর চেয়ারম্যান ছিলেন ইউসুফ আল-কারাদায়ি। এরপর টানা ১৫ বছর একই পদে ছিলেন তিনি।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top