News Flash

  • Home
  • দিনের খবর
  • তাজমহলের পথে ভয়ংকর দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল রায়দিঘির পর্যটকদের বাস
Image

তাজমহলের পথে ভয়ংকর দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল রায়দিঘির পর্যটকদের বাস

আগরা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকেরা। হতাহতের সংখ্যা বহু। আগরায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে রায়দিঘির পর্যটকদের একটি বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। আহত ৬৪।

সূত্রের খবর, দিন সাত আগে রায়দিঘি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ৬৫ জন পর্যটকের একটি দল দিল্লিতে ঘুরতে যায়। মঙ্গলবার ভোরে পর্যটকের দলটি দুর্ঘটনার পড়ে। আগরা যাওয়ার পথে তাজমহলের ২০ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান একজন। মৃতের নাম নিতাই ভান্ডারি। রায়দিঘির কুমড়ো পাড়ার পুরকাইত ঘেরির বাসিন্দা ছিলেন নিতাই ভান্ডারি। আহত হন বাকি ৬৪ জন পর্যটক।

পুলিস সূত্রে জানা গিয়েছে, পুজো ভ্রমণে বেরিয়েছিল রায়দিঘির ৬৫ জনের পর্যটক দলটি। মঙ্গলবার ভোররাতে তাজমহল থেকে ২০ কিলোমিটার আগে পর্যটক বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত গাড়ির পিছনে প্রথমে ধাক্কা মারে। তারপর রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top