News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:পানীয় জল ও বিদ্যুতের দাবীতে কদমতলায় সড়ক অবরোধ
Image

Road Block:পানীয় জল ও বিদ্যুতের দাবীতে কদমতলায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ সেপ্টেম্বর : কদমতলায় মুখ্যমন্ত্রীর সফরের দুই ঘন্টা পূর্বে পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে সড়ক অবরোধে বসলো প্রমিলা বাহিনী৷ কদমতলা-চুরাইবাড়ির মূল সড়কের কদমতলা ব্লক সংলগ্ণ এলাকার রাস্তায় কলস নিয়ে প্রমিলা বাহিনীর এই রাস্তা অবরোধ রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকগণকে৷ যেখানে আর মাত্র দুঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী কদমতলায় প্রবেশ করবেন সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার পুলিশ সুপার, জেলাশাসক, ব্লক আধিকারিক ও সমিতির চেয়ারম্যান সহ উচ্চ আধিকারিকরা ময়দানে এরই মধ্যে বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধে অনেকটা অস্বস্তিতে রয়েছেন তারা৷ তবে তড়িঘড়ি সকলে অবরোধকারীদের বিভিন্ন আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে দুঘণ্টার মধ্যে পথ অবরোধ মুক্ত করেন৷ অবরোধকারীদের বক্তব্য পানীয় জলের অভাবে মানুষ বাজার থেকে জল ক্রয় করে নিজেদের চাহিদা মেটাতে হচ্ছে৷ অপরদিকে রাস্তার বেহাল দশা এবং সর্বোপরি বিদ্যুতের লুকোচুরি৷ সব মিলিয়ে কদমতলা চুরাইবাড়িবাসী একেবারে নাজেহাল৷

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top