News Flash

  • Home
  • দেশ
  • টোকিও পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, অংশ নেবেন শিনজোর শেষকৃত্যানুষ্ঠানে
Image

টোকিও পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, অংশ নেবেন শিনজোর শেষকৃত্যানুষ্ঠানে

নয়াদিল্লি ও টোকিও, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ‘বন্ধু’ শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন তিনি। গত জুলাইয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। মোদী-সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর বৈঠক করার কথা রয়েছে।

মঙ্গলবার জাপান সরকার শিনজো আবের স্মরণে একটি শোকজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি হওয়ার কথা টোকিয়োর কিতোনোমারু জাতীয় উদ্যানের নিপ্পন বুদোকান অঞ্চলে। এই অনুষ্ঠানে আবের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মোদী।

শিনজো আবের সঙ্গে ‘বিশেষ’ সখ্য ছিল মোদীর। আবের প্রয়াণের পর এক দিনের রাষ্ট্রীয় শোকদিবস পালিত হয়েছিল দেশে। ২০১৮ সালে মোদীর জাপান সফরের সময় আবে ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর পারিবারিক বাড়িটি ঘুরিয়ে দেখান। প্রসঙ্গত, গত ৮ জুলাই জাপানের নারা শহরে ভোটপ্রচার করার সময় আততায়ীর গুলিতে নিহত হন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top