News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্যোগের ভ্রুকুটি! পুজোয় বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমায়, বোধনেই ঘূর্ণাবর্তের পূর্বাভাস
Image

ফের দুর্যোগের ভ্রুকুটি! পুজোয় বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমায়, বোধনেই ঘূর্ণাবর্তের পূর্বাভাস

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, এবার উত্তরবঙ্গেও বর্ষণের সম্ভাবনা। তাও আবার পুজোর সময়ই, পুজোয় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। তবে শনিবার, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে, বাড়বে ঘর্মাক্ত গরম।

সপ্তমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। দেবীর বোধনের দিনই ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবেই সপ্তমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিকেও পুজোয় ভাসাতে পারে বৃষ্টি। নবমীর দিন থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। যাইহোক পুজোর আগে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ অথবা উত্তরবঙ্গে। ষষ্ঠী অবধি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। মঙ্গলবার একেবারে ঝকঝকে পরিষ্কার ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। শরতের আকাশেরও দেখা মিলেছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও খুব বেশি বাড়েনি।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top