News Flash

  • Home
  • বিদেশ
  • কিউবায় আঘাত হেনে হারিকেন ইয়ান ধেয়ে যাচ্ছে ফ্লোরিডায়
Image

কিউবায় আঘাত হেনে হারিকেন ইয়ান ধেয়ে যাচ্ছে ফ্লোরিডায়

হাভানা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : ক্যাটাগরি-২ হারিকেনে রূপ নিয়ে হারিকেন ইয়ান আঘাত হেনেছে কিউবায়। ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির পশ্চিম উপকূলে অবস্থান করছে। এর ফলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এলাকাটি থেকে ৫০ হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানা হারিকেন ইয়ান ধেয়ে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। বর্তমানে এটি ক্যাটাগরি-২ অবস্থানে আছে। ফ্লোরিডায় আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড় ইয়ানের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে কিউবায় কিউবার পিনার দেল রিও প্রদেশের কর্মকর্তারা।

কিউবার পিনার দেল রিও প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়দের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। জরুরি কর্মীরা কাজ শুরু করেছেন। কিউবার প্রধান তামাক-বর্ধক অঞ্চলে ফসল রক্ষার জন্যও জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিউবার ওপর দিয়ে যাওয়ার পর ঘূর্ণিঝড় ইয়ান আগামীকাল বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।
এর প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে ফ্লোরিডায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে। ফলে সরিয়ে নেওয়া হতে পারে রাজ্যের কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে ফ্রোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্য গভর্নর রন ডি স্যান্টিসও নিচু এলাকাসহ সবগুলো শহরে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন।

Releated Posts

নেপালি কংগ্রেসে আরও গভীর গোষ্ঠীদ্বন্দ্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী দেউবার নেতৃত্বে সম্মেলনের সিদ্ধান্ত

কাঠমান্ডু, ১৬ আগস্ট (আইএএনএস): নেপালি কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। দলের বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 16, 2026

‘ভারত-ইজরায়েল বন্ধুত্বের উজ্জ্বল প্রতীক’, তেরঙ্গায় সেজে উঠল জেরুজালেমের চোর্ডস ব্রিজ

জেরুজালেম, ১৬ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেরুজালেমের ঐতিহাসিক ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’, যা ‘চোর্ডস ব্রিজ’ নামেও পরিচিত,…

ByByNews Desk Aug 16, 2026

বাংলাদেশকে ফের পাকিস্তানে পরিণত করার মহাপরিকল্পনা চলছে, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৫ আগস্ট (আইএএনএস): জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন,…

ByBySandeep Biswas Aug 15, 2026

অশান্তির মধ্যেও আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানে তালিবান শাসনের পাঁচ বছর পূর্তির প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলিতে ভারতের সঙ্গে তালিবান কর্তৃপক্ষের বাস্তবভিত্তিক…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top