News Flash

  • Home
  • দিনের খবর
  • এই প্রথমবার, জনসাধারণের জন্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের তিনটি শুনানি লাইভ-স্ট্রিমিং
Image

এই প্রথমবার, জনসাধারণের জন্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের তিনটি শুনানি লাইভ-স্ট্রিমিং

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): বড় পরিবর্তনের পথ দেখাল দেশের শীর্ষ আদালত, এককথায় নজিরবিহীন। জনসাধারণের জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের তিনটি শুনানি লাইভ-স্ট্রিমিং করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই লাইভ সম্প্রচার দেখা গিয়েছে। প্রধান বিচারপতি হিসাবে ইউইউ ললিত দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৮-য় আদালত শুনানির লাইভ সম্প্রচারের পক্ষে মত দেয়। কিন্তু তা প্রয়োগ হয়নি। সংবিধান বেঞ্চের শুনানির মধ্যে দিয়ে এ বার তা আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে। উৎসাহী যে কেউ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে লাইভ শুনানি দেখতে পারবেন। এর ফলে নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদন, জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার মামলার শুনানি সরাসরি এজলাস থেকেই শোনা এবং দেখা যাবে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top