News Flash

  • Home
  • বিদেশ
  • রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি খরচ আবের শেষকৃত্য!
Image

রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি খরচ আবের শেষকৃত্য!

টোকিও, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বন্দুকবাজের গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার । জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুমানিক খরচ ১.৬৬ বিলিয়ন ইয়েন। এর জেরে গত সপ্তাহে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে তুলনায় হচ্ছে এর৷ মনে করা হচ্ছে আবের শেষকৃত্যে প্রয়োজনের থেকে বেশি অর্থ খরচ করা হচ্ছে ।

যদিও রানি এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে ব্যয় করা অর্থের পরিমাণ সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে ডেইলি মিররের এক রিপোর্ট অনুযায়ী, রানির শেষকৃত্যে খরচ হয়েছে ৮ মিলিয়ন পাউন্ড বা ১.৩ বিলিয়ন ইয়েন। যার অর্থ, শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হওয়া অর্থের পরিমাণ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়ে বেশি।

শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের তাবড় নেতারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ২১৭টি দেশের ৭০০ জন অতিথি শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে পৌঁছেছেন জাপানে। এই নেতাদের নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে জাপান সরকারকে।

জাপান কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছে। এর জেরে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ নিয়ে অসন্তোষ বেড়েছে সাধারণ জাপানি নাগরিকদের মনে। শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার গ্রহণযোগ্যতার রেটিংও কমে গিয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই ভোটের প্রচারে বেরিয়ে শিনজো আবে এক বন্দুকবাজের গুলিতে মারা গিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারী ৪১ বছর বয়সী তেতসুয়া ইমাগামিকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলেই। আবের মৃত্যুতে ৯ জুলাই ভারত একদিনের জাতীয় শোকও পালন করেছিল।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top