News Flash

Image

TMC:তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি এবং ৩৪ জন ব্লকের কনভেনর ঘোষণা করা হলো৷ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে  এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ত্রিপুরার ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন ব্লকের কনভেনর ঘোষণা করা হলো৷ ত্রিপুরা ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা এই দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন৷ এছাড়া এদিনের বৈঠকের পর, সিপিআইএম ছেড়ে উত্তর ত্রিপুরা থেকে ২৫ জন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের কমিটি ঘোষণা করছি৷ প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা-সহ ৪ জন সহ-সভাপতি, ৬ জন সাধারণ সম্পাদক, ৯ জন সম্পাদক এবং ১১ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ প্রাক্তন রঞ্জি ক্রিকেটার সুব্রত চৌধুরীকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে আমরা মনোনীত করেছি৷ পাশাপাশি আজকে ৩৪টি ব্লক কনভেনরদের নাম ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও উত্তর ত্রিপুরার সিপিআইএম থেকে বেশ কয়েকজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে৷’ইতিমধ্যেই একাধিক জায়গায় সংগঠন তৈরি করছে তৃণমূল কংগ্রেস৷ দলীয় সূত্রে খবর, প্রাথমিক যে সাংগঠনিক কাজ শুরু করা হয়েছিল তা বিধানসভা উপনির্বাচনে খারাপ ফল হওয়ার কারণে আটকে যায়৷ এরপর একাধিক বদল এসেছে ত্রিপুরা তৃণমূলের অন্দরে৷
বিশেষ করে রাজ্য সভাপতিকে সরানো হয়েছে৷ অনেকের মতে সুবল ভৌমিকের জন্য একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল দলের অন্দরে৷ বিশেষ করে তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল৷ সেটা কাটিয়ে তৃণমূল কংগ্রেস ফের নতুন করে ঘুরে দাঁড়াতে চলেছে৷ তাতেই একাধিক ক্ষেত্রে এই সংগঠন মজবুত করা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top