News Flash

  • Home
  • দেশ
  • অশোক গেহলটকে কংগ্রেস সভাপতির দৌড় থেকে সরিয়ে দেওয়ার আহ্বান সোনিয়ার কাছে
Image

অশোক গেহলটকে কংগ্রেস সভাপতির দৌড় থেকে সরিয়ে দেওয়ার আহ্বান সোনিয়ার কাছে

জয়পুর, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : অশোক গেহলটের উত্তরসূরি নিয়ে রাজস্থানে গভীর রাজনৈতিক সঙ্কটে থাকা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা সোনিয়া গান্ধীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে দলীয় সভাপতির দৌড় থেকে সরিয়ে অন্য প্রার্থী নির্বাচন করার দাবি জানিয়েছে। সোমবার কংগ্রেস সূত্রে খবর, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং গেহলট শিবিরের বিধায়কদের আচরণ নিয়ে বিক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। তাঁরা গেহলটের বিরুদ্ধে দলীয় প্রধানের কাছে অভিযোগ জানিয়ে বলেন, “তার উপর বিশ্বাস রাখা ভাল হবে না। দলের শীর্ষ নেতৃত্বের উচিত তার প্রার্থীপদ নিয়ে পুনর্বিবেচনা করা।”

সদস্যরা সোনিয়া গান্ধীকে এমন একজনকে প্রার্থী করার আহ্বান জানিয়েছেন, যিনি একজন প্রবীন নেতা এবং গান্ধী পরিবারের অনুগত। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিগ্বিজয় সিং এবং মুকুল ওয়াসনিকের মতো দলের অন্যান্য নেতা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কয়েকটি নাম উঠে আসছে। শশী থারুরও দলের শীর্ষ পদের জন্য দৌড়ে ৩০ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেবেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top