News Flash

  • Home
  • দেশ
  • সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, মনমোহনের জন্মদিনে শুভেচ্ছা মোদীর
Image

সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, মনমোহনের জন্মদিনে শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের টুইটে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।” দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বই এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

৯০-তম জন্মদিনে মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ডঃ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতের প্রগতিতে তাঁর নম্রতা, নিষ্ঠা এবং অবদান অতুলনীয়। তিনি আমার এবং অন্যান্য কোটি কোটি ভারতীয়দের কাছে অনুপ্রেরণা। আমি তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”

Releated Posts

বিভক্ত বিশ্বে বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে পারে আম্বেদকরের সাংবিধানিক নৈতিকতা: পি. হরিশ

নিউ ইয়র্ক, ১৫ এপ্রিল (আইএএনএস): সংঘাত ও রাজনৈতিক বিভাজনে জর্জরিত বর্তমান বিশ্বে বি. আর. আম্বেদকর-এর ‘সাংবিধানিক নৈতিকতা’ ধারণা…

ByByNews Desk Apr 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

কলকাতা, ১৪ এপ্রিল (আইএএনএস): ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।…

ByByNews Desk Apr 14, 2026

নয়ডা অশান্তির পর ন্যূনতম মজুরি বাড়াল উত্তরপ্রদেশ, ৩০০ জন গ্রেফতার: পুলিশ

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): নয়ডায় শ্রমিক বিক্ষোভ ও অশান্তির পর ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সংশোধিত…

ByByNews Desk Apr 14, 2026

দাউদ-যোগে জাল নোট চক্রের কৌশল বদল, সীমান্তে কড়াকড়ির জেরে দেশে বসেই ছাপার প্রবণতা বৃদ্ধি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): দেশে জাল নোট উদ্ধার বৃদ্ধির ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে। তদন্তকারীরা…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top