News Flash

Image

TMC:তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শারদীয়া উপলক্ষ্যে বহু মানুষকে শাড়ি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই শারদীয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এই আগরতলার বুকে কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে৷ এই আয়োজন শুধু আগরতলার বুকে নয়, সমস্ত রাজ্য জুড়ে প্রায় ৫,০০০ জন পরিবারের কাছে এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার অঙ্গীকার করেছি৷ তিনি আরো বলেন, আমরা আজকে আগরতলায় দিচ্ছি, সেরকম কালকে থেকে সারা ত্রিপুরায় বিভিন্ন যে সাংগঠনিক জেলা আছে সেই জেলাগুলিতে প্রায় ৫,০০০ জন পরিবারের হাতে আমরা এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেব এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো৷ আগরতলার বুকে ৫০০ জনকে দেওয়া হচ্ছে বাকি জেলায় জেলায় দেওয়া হবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top