News Flash

  • Home
  • দিনের খবর
  • Weather :মহালয়ার সকালে বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস
Image

Weather :মহালয়ার সকালে বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : মহালয়ার সকালে পিতৃপুরুষের তর্পণে বাধা হতে পারে বৃষ্টি। জানা গিয়েছে আজ রবিবার মহালয়ার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ততটা না হলেও দক্ষিণবঙ্গ যে পুরোপুরি রেহাই পাবে তাও না।

উত্তরবঙ্গের উপর দিকের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দু-এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি একটু বেশি হবে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মহালয়ার সকালের জন্য একই সতর্কতা। আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। ফলে দক্ষিণবঙ্গে মহালয়া এবং পুজোর বাজারের শেষ লগ্নের পরিকল্পনায় বৃষ্টি বাধার সৃষ্টি করতে পারে।

মহালয়ায় কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আর্দ্রতা জড়িত অস্বস্তিও বজায় থাকবে। শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top