News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:মন কি বাত: চিতাদের নামকরণের জন্য পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:মন কি বাত: চিতাদের নামকরণের জন্য পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ১৩০ কোটি দেশবাসী ভারতে চিতা ফেরত নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ বলেন, চিতাগুলিকে একটি টাস্কফোর্স পর্যবেক্ষণ করবে। পাশাপাশি তিনি চিতার নামকরণের বিষয়ে জনগণের কাছে পরামর্শ চেয়েছেন।

‘মন কি বাত’ প্রোগ্রামের ৯৩ তম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। মোদী বলেন, চিতাগুলি ভারতে ফিরে আসায় দেশের প্রতিটি কোণ থেকে মানুষ আনন্দ প্রকাশ করেছে। ১৩০ কোটি ভারতীয় খুশি এবং গর্বিত।
তিনি আরও বলেন, চিতাদের পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যারা সিদ্ধান্ত নেবে চিতারা এখানকার পরিবেশে কতটা মিশতে পেরেছে। এর ভিত্তিতে কয়েক মাস পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পর মানুষ চিতাগুলো দেখতে পাবে। উল্লেখ্য, নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top