News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:মন কি বাত: সাংকেতিক ভাষার বিকাশ বিভিন্নভাবে অক্ষমদের উপকার করছে: প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:মন কি বাত: সাংকেতিক ভাষার বিকাশ বিভিন্নভাবে অক্ষমদের উপকার করছে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার মাসিক রেডিও প্রোগ্রাম ‘মন কি বাত’-এ ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সাংকেতিক ভাষা বিকাশ করার প্রচেষ্টার কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত সাত-আট বছরে লক্ষাধিক প্রতিবন্ধী ভাই-বোন দেশব্যাপী সাংকেতিক ভাষা উন্নয়নের সুফল পাচ্ছেন।

‘মন কি বাত’-এর ৯৩ তম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতে বহু বছর ধরে সাংকেতিক ভাষার অঙ্গভঙ্গি নির্ধারণের জন্য কোনও স্পষ্ট মান ছিল না। এই অসুবিধাগুলি কাটিয়ে উঠতে, ২০১৫ সালে ‘ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার’ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি আনন্দের বিষয় যে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দশ হাজার শব্দ ও অভিব্যক্তির একটি অভিধান তৈরি করেছে। ২৩ সেপ্টেম্বর সাইন ল্যাঙ্গুয়েজ দিবসে বেশ কয়েকটি স্কুল কোর্সও চালু করা হয়েছে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী ব্রেইলে অসমীয়া ভাষার অভিধান ‘হেমকোষ’-এরও উল্লেখ করেন। তিনি বলেন, হেমকোষ অসমীয়া ভাষার প্রাচীনতম অভিধান। এটি ১৯ শতকে প্রস্তুত করা হয়েছিল। এটি সম্পাদনা করেছেন বিশিষ্ট ভাষাবিদ হেমচন্দ্র বড়ুয়া। হেমকোষের ব্রেইল সংস্করণ প্রায় দশ হাজার পৃষ্ঠার এবং ১৫টি খণ্ডে প্রকাশিত হতে চলেছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top