News Flash

Image

BJP:খোয়াইয়ে বিজেপি যুব মোর্চার মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ সিপিআইএম-কংগ্রেসের মিথ্যা ষড়যন্ত্র ও রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টার প্রতিবাদে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে যুব মোর্চার পক্ষ থেকে মিছিল সংঘটিত করা হয়েছে৷ শান্তির আহ্বান জানিয়ে খোয়াই শহরে সুবিশাল ও সুসজ্জিত বিক্ষোভ মিছিল করলো ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা৷ ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে৷ এদিন এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে খোয়াই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবক, শ্রমিক কৃষক নারী পুরুষ এসে জোর হয় মন্ডল কার্যালয়৷ মিছিলের পুরোভাগে থেকে মিছিলে পুরো পথ পায়ে হাঁটেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, বিজেপি যুব মোর্চার খোয়াই সভাপতি সত্যজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা৷বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে মিছিল বের হয়ে এদিন মিছিলটি সুভাষপার্ক স্বামী বিবেকানন্দ সরণী, খোয়াই সুভাষপার্কের মূলশহর, হাসপাতালচৌমুনী, বনকর, পুরান বাজার, লালচড়া পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ের সামনে সমাপ্ত হয়৷ বিজেপি মন্ডল সভাপতি জানান,মিছিল মিটিং এর নাম করে বামপন্থীরা রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াস নিয়েছে৷ বামপন্থী নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে উস্কানিমূলক বক্তব্য রাখেন৷ বাম নেতৃত্বদের উস্কানিমূলক বক্তব্য শুনে হেলমেট পরে হেলমেট বাহিনী লালঝান্ডাকে ডান্ডা বানিয়ে শান্তি-শৃংখলা বিনষ্ট করছে রাজ্যের প্রতিটি প্রান্তে৷ বামপন্থীদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রয়াসকে ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে এদিনের প্রতিবাদ মিছিল৷ পাশাপাশি রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুসারে সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে, টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের সিদ্ধান্তকে ধন্যবাদ জানায়৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top