News Flash

Image

Arrest:এক মহিলা সহ নারীদেহ পাচারচক্রের নয় চাঁই গ্রেফতার অসম পুলিশের

বরপেটা (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : এক মহিলা সহ নারীদেহ পাচারচক্রের নয় চাঁইকে গ্রেফতার করেছে অসম পুলিশ। সেই সঙ্গে হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে অসম থেকে অপহৃত এক মহিলাকে হরিয়ানা থেকে উদ্ধার করছে অসম পুলিশ। ওই মহিলাকে হরিয়ানার বিক্রি করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের যথাক্ৰমে আলেকা বেগম, আখের আলি ওরফে রাহুল, নুর মহম্মদ ওরফে রাহুল, আনোয়ার হোসেন ওরফে রাহুল, সাদ্দাম হোসেন, আশরাফুল আলম, আজাদ হোসেন, দেলওয়ার হোসেন ও জয়নুর আলি বলে পরিচয় পাওয়া গেছে।

বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই তথ্য দিয়ে বলেন, আন্তঃরাজ্য মহিলা পাচারের র্যানকেটকে উচ্ছেদ করতে পুলিশ ব্যাপক সাফল্যে লাভ করেছে। তিনি জানান, আজ রবিবার নারীদেহ পাচারের অভিযোগে বরপেটা এবং মঙ্গলদৈ জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই নয়জনকে গ্রেফতার করেছে। এই চক্রটি অসমের বিশেষ করে নিম্ন অসমের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের বহিঃরাজ্যে নিয়ে বিক্রি করার সাথে জড়িত ছিল। এ ঘটনায় ধৃত এক মহিলা সহ নয় নারীদেহ পাচারকারীকে গ্রেফতার করে বরপেটা থানায় রাখা হয়েছে।

পুলিশ সুপার সিনহা আরও জানান, নারীদেহ পাচারচক্রের মোডাস অপারেন্ডি অনুসারে, অভিযুক্ত ব্যক্তিরা নিম্ন অসমের বিভিন্ন এলাকার একাংশ তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। তারা তাদের প্রেমের সম্পর্কেও ফাঁসিয়ে দিত। পরে চক্রটি তরুণীদের গুয়াহাটিতে নিয়ে যেত এবং সেখান থেকে এদের হরিয়ানায় পাঠিয়ে বিক্ৰি করে দিত। এর বিনিময়ে চক্রটি ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা লাভ করত।

তিনি জানান, অপহৃতা পিঙ্কি, পূজা এবং প্রিয়াঙ্কাকে হরিয়ানার একাংশ বিবাহযোগ্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছিল এই চক্রটি। ইতিমধ্যে পুলিশ বরপেটা এবং মঙ্গলদৈ থেকে দুই তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের হরিয়ানায় বিক্রি করার মতলবে ছিল তারা।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top