News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৬ সেপ্টেম্বর শিলিগুড়ি-দার্জিলিং রুটে ফের চালু হচ্ছে টয় ট্রেন, জোড়া হবে এসি কোচও
Image

২৬ সেপ্টেম্বর শিলিগুড়ি-দার্জিলিং রুটে ফের চালু হচ্ছে টয় ট্রেন, জোড়া হবে এসি কোচও

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অপেক্ষা আর মাত্র দু”দিনের। পুজোর মুখে আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার থেকে ফের চালু হতে চলেছে টয় ট্রেন পরিষেবা। আর সেই দিন থেকেই টয় ট্রেনে জোড়া হবে এসি কোচও। ১৭ মাইল এলাকায় ভূমিধসের কারণে চলতি মাসের ৩ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে বন্ধ টয় ট্রেন চলাচল। সেই বিপর্যয় কাটিয়ে ২৬ সেপ্টেম্বর ফের ছুটবে টয় ট্রেন।

পুজোর মরসুমে টয় ট্রেন বন্ধ থাকায় মন খারাপ ছিল পর্যটক ও পর্যটনের যুক্ত মানুষজনের। নতুন করে টয় চালু হওয়ার খবর শুনে আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আপাতত একটি এসি কোচ জোড়া করা হবে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শনিবার এসি কোচে যাওয়া যাবে। পাশাপাশি, দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার এসি কোচে যেতে পারবেন পর্যটকরা।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top