News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ঐতিহ্য ধরে রেখেছে ধানবাদের বাঙালিপাড়ায় হরিমন্দিরের দুর্গাপুজো
Image

ঐতিহ্য ধরে রেখেছে ধানবাদের বাঙালিপাড়ায় হরিমন্দিরের দুর্গাপুজো

ধানবাদ, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : পায়ে পায়ে নয় দশক পেরিয়ে গিয়েছে ধানবাদের বাঙালিপাড়ায় হরিমন্দিরের দুর্গাপুজোর। এই পুজো দেখতে আসেন হাজার হাজার মানুষ।

হরিমন্দির পূজা কমিটি আজও বাঙালিদের দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রেখেছে। বিদেশে নিবাসী স্থানীয় অর্থাৎ প্রথম জীবন এই অঞ্চলে কাটানো অনেকে আজও এখানে পুজো দেখতে আসেন। বিসর্জন ও সিঁদুর খেলা দেখেন। এ কথা জানিয়ে হরিমন্দির পুজা কমিটির যুগ্ম সম্পাদক ডা. সৌমেশ্বর রায় বলেন, “আমার বন্ধু বৈজ্ঞানিক ডা. ময়নাক দাশগুপ্ত জার্মানি থেকে এখানে আসছেন পুজো দেখতে।“

এখানে মা দুর্গার মূর্তির ধাঁচা বা আকৃতিতে কোনও পরিবর্তন হয় না। এখানে যারা ঢাক বাজায়, মূর্তি তৈরি করে, তাদেরও কোনও পরিবর্তন হয় না। ১০ বছর আগে যাঁদের পরিবারের লোকজন এই কাজ করতেন, তাদের পরিবারের লোক এখনও করছেন। ১৯৩২ সালে এখানে পুজো শুরু হয়েছিল। এখানে অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রায় পাঁচ হাজার মানুষ নেয়।ভোগ বিতরণ করা হয়। মহাসপ্তম মহাষ্টমী, মহানবমী এখানে বিশাল একটি মেলা বসে। সেখানে মেয়েদের ফুচকা ও চা খাওয়ারও হিড়িক পড়ে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় হরিমন্দির প্রাঙ্গণে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানকার বিসর্জনের সময় কয়েক হাজার মানুষের মিছিলে ভিড় হয়। মহিলারা লালপাড় সাদা শাড়ি পরে প্রাণ খুলে নাচতে নাচতে ঘট বিসর্জন করতে যায়।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top