News Flash

Image

Tripura:ছৈলেংটায় সিপিএমের মিছিল ও জমায়েত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪   সেপ্টেম্বর ৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিরোধী দল সিপিআইএম ততোই ভয়-ভীতি উপেক্ষা করে ময়দানমুখী হতে শুরু করেছে৷ খালি মাঠে শাসকদলকে ওয়াকওভার দিতে কোন ভাবেই রাজি নয় বিরোধীদল সিপিআইএম৷ এক কথায় হারানো জমি পুনরুদ্ধারে ময়দানে স্বমহিমায় সিপিএম৷  লংতরাইভ্যালী মহকুমার বিভিন্ন এলাকায় চলছে লাল ঝান্ডার বিপ্লবী মিছিল৷  দীর্ঘ বিজেপি সরকারের আমলে যে পার্টি অফিস খোলা তো দূরর থাক কথা বলার সাহস পেত না সেই দল সদর্পে ছৈলেংটা বাজারে মিছিল জমায়েত করে দেখালো৷ কাজ, খাদ্য, কর্মসংস্থান ও রাজ্যে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে  ছামনু ও মাছলিতে জমায়েত করলো সিপিএম৷  জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি সরকারকে তুলোধুনো করেন৷ তিনি বলেন, রাজ্যে গনতন্ত্র নেই৷ কাজ নেই,  খাদ্য নেই৷ বেকারদের কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই৷ রাজ্যে গুন্ডারাজ চলছে৷  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিট্যুর রাজ্য সম্পাদক নিরোদ সাহা,  বাম নেতা হিমাংশু দেব সহ অন্যান্য নেতৃত্ব৷  মাছলি বাজারের সিপিএমের জমায়েত বিজেপি ছেড়ে ৪ পরিবারের ১৫ জন ভোটার লাল ঝান্ডা হাতে তুলে নেয়৷ দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের বরন করেন রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী৷

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top