News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM:মরাছড়া বাজারে সিপিএমের মিছিল ও প্রতিবাদ সভা
Image

CPIM:মরাছড়া বাজারে সিপিএমের মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷  সি পি আই (এম) -র সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে মরাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে গণতান্ত্রিক অধিকার,ধর্মনিরপেক্ষতা,সংবিধান রক্ষা,নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভিবিক মূল্যবৃদ্ধি রোধসহ জনজীবনের সমস্যাগুলি নিয়ে শুক্রবার বিকালে মরাছড়া বাজারে প্রতিবাদ কর্মসূচী সংগঠিত হয়৷ প্রথমে বিভিন্ন অংশের কর্মী, সমর্থকরা মরাছড়া বহুবারের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত পার্টি অফিসে জড়ো হয়ে বাজারের বিভিন্ন পথে গর্জমান মিছিল করে  পার্টি অফিসের সম্মুখে জমায়েত অনুষ্ঠিত হয়৷ জমায়েতের সভাপতিমন্ডলীতে ছিলেন উদয় দেববর্মা, মদন সিংহ, রতীকান্ত দাস, মদন কৈরী, ছত্তার মিঞা৷ বক্তব্য রাখেন সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক আঞ্জন দাস, মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাণকুমার দাস, মরাছড়া অঞ্চল কমিটির সম্পাদক বাবুলাল মূন্ডা ও অঞ্চল নেতৃত্ব নারায়ন দত্ত,উদয় দেববর্মা৷ অঞ্জন দাস বলেন, এক দমবন্ধকর পরিবেশে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও সংখ্যাগরিষ্ঠ অংশের জনগণকে জীবন ধারন করতে হচ্ছে৷ আমাদের রাজ্যে গণতন্ত্রের রক্ত ঝরছে৷ সরকার পরিবর্তনের পর গণতন্ত্রের টুটি টিপে ধরা হয়েছে৷ কোন কোন ক্ষেত্রে  অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শাসনকে হার মানিয়েছে বিজেপির শাসন৷ মরাছড়াসহ অনেক পার্টি অফিসের সামগ্রী লুট, অগ্ণিসংযোগ, অফিসবাড়ীগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ গণআন্দোলনে অংশগ্রহণ করায় প্রাণঘাতী আক্রমণ ও সম্পত্তি নষ্ট আকছার ঘটছে৷ আইনের শাসন উধাও৷ অন্যদিকে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দরদাম আর সাধারণ মানুষের নাভিশ্বাস৷ দপ্তরে দপ্তরে চলছে ব্যাপক দুর্নীতি৷ বাড়ছে বেকারী, কাজ-খাদ্যের হাহাকার৷ চলছে সমস্ত প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা৷ মানুষ আর ঠকতে রাজী নয়৷ এই হঠকারী জনবিরোধী সরকাকারকে ক্ষমতা থেকে হঠাতে  ধবংসের হাত থেকে  ত্রিপুরাকে উদ্ধার করে শান্তি- সম্প্রীতির ও উন্নত ত্রিপূরা তৈরীর জন্য জনগণ তৈরী হচ্ছে৷আর কিছুদিনের মধ্যেই এই চেহারা ব্যাপকতর হবে৷

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top