News Flash

  • Home
  • দিনের খবর
  • চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার, পুলিশি তদন্তে ৩ অভিযুক্ত পাকড়াও
Image

চিল্লা ক্যানাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার, পুলিশি তদন্তে ৩ অভিযুক্ত পাকড়াও

ঋষিকেশ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বিগত কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর, শনিবার সকালে ঋষিকেশের চিল্লা ক্যানাল থেকে উদ্ধার হয়েছে বছর ১৯-এর যুবতী অঙ্কিতা ভাণ্ডারীর মরদেহ। অঙ্কিতার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে পুলকিত আর্য, পুলকিতের রিসর্টেই কাজ করতেন অঙ্কিতা। পুলকিত হলেন বিজেপি নেতা বিনোদ আর্যও ছেলে। পুলকিত-সহ ৩ জনের বিরুদ্ধে অঙ্কিতাকে খুনের অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখর সুয়াল জানিয়েছেন, মৃত যুবতীর বাবা ও ভাই দেহ শনাক্ত করেছেন। ব্যারাজে পাওয়া দেহটি অঙ্কিতা ভাণ্ডারীর। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, একটি দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন দেহটি অঙ্কিতা ভাণ্ডারীর।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top