News Flash

Image

Khowai:খোয়াইয়ে পথচারী মহিলাকে পিষে মারল গাড়ি

খোয়াই, ২৩ সেপ্টেম্বর : খোয়াইয়ে গাড়ি চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক উপজাতি মহিলার৷ ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় খোয়াই আগরতলা ভায়া সুবল সিং সড়কের ছনখলাতে বেপরোয়া ভাবে চলা গাড়িচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার৷ মৃত মহিলার নাম শীলা রানী দেববর্মা৷ বয়স ৫০৷ উনার বাড়ি ছনখলা এলাকার গণক রাম চৌধুরী পাড়ায়৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা খোয়াই থেকে ছুটে গিয়ে ছনখলা থেকে গুরুতর জখম মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার বিষয়ে দমকল কর্মীরা জানান শীলা রানী দেববর্মা ছনখলা রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন৷ সেই সময় একটি গাড়ি উনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন দমকল কর্মীদের খবর দেন৷ এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷তবে খুনি গাড়িটিকে এখনো পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top