News Flash

  • Home
  • খেলা
  • Cricket:দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেলো ত্রিপুরার বালিকারা
Image

Cricket:দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেলো ত্রিপুরার বালিকারা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখলো ত্রিপুরার বালিকারা। ৯ উইকেটে পরাজিত করলো তামিলনাড়ু অনূর্ধ্ব-‌১৯ বালিকা দলকে। শুক্রবার চেন্নাইয়ের ট্যাগুর মাঠে হয় ম্যাচটি। টি-‌২০ ক্রিকেটের। বৃহস্পতিবার প্রথম ম্যাচে তামিলনাড়ু অনূর্ধ্ব-‌১৯ দলের বিরুদ্ধে ৬৪ রানে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। তামিলনাড়ুর গড়া ১৪০ রানের জবাবে ত্রিপুরা ৭৬ রান করতে সক্ষম হয়েছিলো। এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ত্রিপুরা দলের অধিনায়িকা অম্বেষা টসে জয়লাভ করে তামিলনাড়ুকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে তামিলনাড়ু দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ভূমিকা নায়েক সর্বাধিক ১৯ রান করেন। ত্রিপুরা দলের ৯ জন হাত ঘুরিয়েছেন। সফলতা পেয়েছেন তৃষা, বামসি এবং শুভারাণী। ৩ জন রান আউট হয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ৯.‌১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শর্বাণী ১৯ রানে এবং আফরিনা ২৫ রানে অপরাজিত থেকে যান। এদিনের জয় মনোবল বাড়ালো ত্রিপুরার ক্রিকেটারদের। প্রসঙ্গত:‌ ১-‌৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেট। ওই আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য ত্রিপুরার মেয়েরা এখন রয়েছে তামিলনাড়ুতে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top