News Flash

  • Home
  • খেলা
  • Football:সাংসদ খেল্ মহোৎসবের পুরস্কার বিতরণী শনিবার
Image

Football:সাংসদ খেল্ মহোৎসবের পুরস্কার বিতরণী শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। ফুটবলে বাগমা চ্যাম্পিয়ন হয়েছে। বালক ও বালিকা উভয় বিভাগেই বাগমা চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। আজ, শুক্রবার বিকেলে অরুন্ধতীনগর পুলিশ মাঠে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বাগমা টাইব্রেকারে বরদোয়ালিকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। নির্ধারিত সময়ের খেলা এক-এক গোলে অমীমাংসিত ছিল। পরবর্তী সময়ে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে বাগমা ম্যাচ জিতে নেয়। এর আগে সেমিফাইনালে বরদোয়ালী ৫-৩ গোলে টাকারজলাকে হারিয়ে ফাইনালে ওঠে। এছাড়া, উদয়পুরে অনুষ্ঠিত সেমিফাইনালে বাগমা ২-০ গোলে বিলোনিয়াকে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র পায়। বিকেলে মেয়েদের ফাইনালে বাগমা ২-১ গোলে প্রতাপগড়কে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পায়। সকালে উদয়পুরে মেয়েদের সেমিফাইনালে বাগমা ৫-০ গোলের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করে। এদিকে, ভলিবল ও কাবাডি রাজ্য আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে প্রতিযোগিতা শেষে এক বর্ণময় অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। একই অনুষ্ঠানে ক্রীড়াবিদদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। প্রথমবারের মতো আয়োজিত এই সাংসদ খেল্ প্রতিযোগিতা ঘিরে সমগ্র ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top