News Flash

  • Home
  • বিদেশ
  • দৈনিক কোভিড-সংক্ৰমণ নিয়ন্ত্রণেই, মৃত্যুই ফের উৎকণ্ঠা ও চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়
Image

দৈনিক কোভিড-সংক্ৰমণ নিয়ন্ত্রণেই, মৃত্যুই ফের উৎকণ্ঠা ও চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়

ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, তবে মৃত্যুর সংখ্যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৯৮ জন। পাশাপাশি এই সময়েই মৃত্যু হয়েছে ২২২ জনের। বিগত দু”দিন ধরে লাগাতার ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা অবশ্য একটু কমেছে। আমেরিকায় এযাবৎ ৯৭,৭৯৫,৭২৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।

মার্কিন মুলুকে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তা যথেষ্ট উদ্বেগজনক। নতুন করে ২২২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃতের সংখ্যা ১০,৮০,৮৩৬-তে পৌঁছেছে। করোনাকে পরাজিত করে সুস্থও হয়ে উঠছেন বহু মানুষ। ওয়ার্ল্ডোমিটার-এর দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ৯৪,৩৬৭,৩৪২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২,৩৪৭,৫৫০ জন।

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top