News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:ভারত রত্ন সংঘের পুজা প্যান্ডেল হচ্ছে মীনাক্ষী মন্দিরের আদলে
Image

Durga Puja:ভারত রত্ন সংঘের পুজা প্যান্ডেল হচ্ছে মীনাক্ষী মন্দিরের আদলে

আগরতলা, ২১ সেপ্টেম্বর : এবার ভারত রত্ন সংঘের দুর্গা পুজার প্যান্ডেল গড়ে উঠছে দক্ষিন ভারতের তামিলনাড়ু শহরের মাদুরাই জেলার মীনাক্ষী মন্দির আদলে৷ প্রত্যেক বছরের ন্যায় এ বছরও প্রচুর পরিমাণে দর্শকদের এই পুজা মণ্ডপ আকৃষ্ট করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করলেন ভারতরত্ন সংঘের এডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার৷

প্রতি বছরের মতো এবারও ভারতরত্ন সংঘের প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী জয়ন্ত দত্ত৷ মণ্ডপের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী মানিক পাল৷ প্রতিবছরের মত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সমস্ত আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা৷ থাকবে যানবাহন রাখার জায়গা থেকে শুরু করে পানীয় জলের সুবন্দোবস্ত৷ এবারে ভারত রত্ন সংঘের বাজেট থাকছে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা৷ সবমিলিয়ে জর কদমেই চলছে পুজার প্রাক প্রস্তুতি৷

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top