News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গেশ পাঠককে সমন ইডি-র, সিসোদিয়ার প্রশ্ন আবগারি নীতির সঙ্গে সম্পর্ক কোথায়
Image

দুর্গেশ পাঠককে সমন ইডি-র, সিসোদিয়ার প্রশ্ন আবগারি নীতির সঙ্গে সম্পর্ক কোথায়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): এবার এমসিডি-র নির্বাচনে আম আদমি পার্টির ইনচার্জ দুর্গেশ পাঠককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া টুইট করে এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। সিসোদিয়া প্রশ্ন করেছেন, আবগারি নীতির সঙ্গে দুর্গেশ পাঠককে সমন পাঠানোর সম্পর্ক কোথায়?

মনীশ সিসোদিয়া সোমবার সকালে টুইট করে জানিয়েছেন, “আজ আপ-এর এমসিডি-র নির্বাচন ইনচার্জ দুর্গেশ পাঠককে তলব করেছে ইডি। দিল্লি সরকারের আবগারি নীতির সঙ্গে আমাদের এমসিডি নির্বাচনের ইনচার্জের কী সম্পর্ক? তাঁদের টার্গেট আবগারি নীতি নাকি এমসিডি নির্বাচন?”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top