News Flash

  • Home
  • দেশ
  • মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করল আদালত
Image

মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করল আদালত

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : মানি লন্ডারিং মামলায় বন্দি দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চলতি প্রক্রিয়া স্থগিত রাখল রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েলের আদালত থেকে এই মামলা অন্য আদালতে স্থানান্তরের দাবি জানিয়েছে ইডি।

ইডি-র আবেদনের ভিত্তিতে প্রধান জেলা ও দায়রা জজ বিনয় কুমার গুপ্ত এই মামলায় সত্যেন্দ্র জৈন সহ সমস্ত অভিযুক্তকে নোটিশ জারি করেন। শুনানির সময় সহকারী সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, তিনি জৈনের জামিনের শুনানি অন্য আদালতে স্থানান্তর করতে চান। বর্তমানে বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল সত্যেন্দ্র জৈনের জামিন আবেদনের শুনানি করছেন। ইডি ৮ সেপ্টেম্বর সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের বিরোধিতা করে বলে, তিনি প্রমাণ লোপাট করতে পারেন। তাই তাদের জামিন দেওয়া উচিত নয়।
গত ২৩ আগস্ট আদালত সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈনকে জামিন দেয়। আদালত, ইডি-র দায়ের করা অভিযোগপত্রটি আমলে নিয়ে একই দিনে মামলার অভিযুক্ত অজিত প্রসাদ এবং সুনীল কুমার জৈনকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top