News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকা থেকে বিদায় নিয়েছে করোনা অতিমারি : জো বাইডেন
Image

আমেরিকা থেকে বিদায় নিয়েছে করোনা অতিমারি : জো বাইডেন

ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকা থেকে বিদায় নিয়েছে করোনা অতিমারি! রবিবার এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘‘আমেরিকায় করোনা অতিমারি আর নেই।’’ যদিও, জো বাইডেনের এই ঘোষণা নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকায় এখনও করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিগত ২৪ ঘন্টাতেই সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৫ জন ও মৃত্যু হয়েছে ৭ জনের। যদিও, সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা নিতান্তই কম।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘করোনা নিয়ে আমাদের দেশে এখনও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা বর্তমানে করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। কিন্তু অতিমারি আর নেই। আপনারা যদি লক্ষ্য করেন, তা হলে দেখবেন এখন আর কেউ মাস্ক পরেন না। সবাই বেশ ভাল আছে বলেই মনে হচ্ছে এবং তাই আমি মনে করি যে করোনা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসছে।’’

Releated Posts

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026

বাংলাদেশে ২০২৬ সালের প্রথম ছয় মাসে সংখ্যালঘুদের উপর ২৫৭টি হামলার অভিযোগ, কঠোর আইনি সুরক্ষার দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ২৮ জুলাই (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top