News Flash

  • Home
  • খেলা
  • National Yoga Asana Championship:ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ মুম্বাইয়ে, রাজ্যদলের সিলেকশন
Image

National Yoga Asana Championship:ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ মুম্বাইয়ে, রাজ্যদলের সিলেকশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। পাশাপাশি রাজ্য সংস্থার উদ্যোগে দু’দিন ব্যাপী সিলেকশন ট্রায়াল ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর্টিস্টিক পেয়ার যোগাসনে সাব জুনিয়র বালক বিভাগে অর্ঘজিৎ রায় ও ময়ন দেবনাথ জুটি, সাব জুনিয়র বালিকা বিভাগে পারিজাত সাহা ও পরিণীতা রায় জুটি এবং ধৃতি দেবনাথ ও স্নিগ্ধা পাল, জুনিয়র বালক বিভাগে বীরব্রত রায় ও অনুপম দেব জুটি, জুনিয়র বালিকা বিভাগে প্রিয়াংশী সরকার ও সান্তা দেবনাথ জুটি এবং শ্রাবণী দেবনাথ ও প্রতিভা সিনহা জুটি। আর্টিস্টিক সিঙ্গেলস যোগাসনে সাব জুনিয়র বালক বিভাগে শুভ্রদীপ ভৌমিক, তন্ময় সরকার, ময়ন দেবনাথ; সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ, পারিজাত সাহা, অঙ্কিতা দেব; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য, ঋতুরাজ দেবনাথ, বীরব্রত রায়; জুনিয়র বালিকা বিভাগে মৌমিতা গোপ, প্রিয়াংশী সরকার, দীপা নাগ; রিদমিক পেয়ার যোগাসনায় জুনিয়র বালক বিভাগে সায়ন শীল, শঙ্কু সিংহ রায় জুটি, সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ ও অস্মিতা দেবনাথ জুটি; অঙ্কিতা দেব ও পারিজাত সাহা জুটি, জয়শ্রী দাস ও বাবলি দেববর্মা জুটি; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য ও বিজয় পাল জুটি; জুনিয়র বালিকা বিভাগে রিমা বেগম ও মৌমিতা গোপ জুটি; ট্রেডিশনাল ইন্ডিভিজুয়াল যোগাসনায় সাব জুনিয়র বালক বিভাগে শুভ্রদীপ ভৌমিক, তন্ময় সরকার, নয়ন দাস; সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ, কৃতিকা দত্ত, পরিণীতা রায়; জুনিয়র বালক বিভাগে রত্নদ্বীপ ভট্টাচার্য, বিজয় পাল, সৌরভ সূত্রধর; জুনিয়র বালিকা বিভাগে রিমা বেগম, পূজা ভট্টাচার্য, শ্রাবণী দেবনাথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। রাজ্য সংস্থার পক্ষ থেকে সচিব সমীর সাহা এ খবর জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top