News Flash

  • Home
  • খেলা
  • Football:সাব্রুমে ফুটবল টুর্নামেন্ট জীবনের গোলে জয়ী কে.এফ.টি
Image

Football:সাব্রুমে ফুটবল টুর্নামেন্ট জীবনের গোলে জয়ী কে.এফ.টি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। দুর্দান্ত ম্যাচ। লড়াই হলো শেষ মিনিট পর্যন্ত। তাতে জয় পেলো মনুঘাটের কে এফ টি। নূণ্যতম গোলে পরাজিত করলো চালতাছড়ি এফ সি দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে হচ্ছে আসর। রবিবার আসরের পঞ্চম ম্যাচে মনুঘাটের কে এফ টি দল এবং চালতা ছড়ি দলের মধ্যে লড়াই ছিলো উপভোগ্য। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হলো চালতাছড়ি এফ সি দলকে। নতুবা ম্যাচ আরও জমতো। ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে মনুঘাটের কে এফ টি দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জীবন ত্রিপুরা। তবে সমতা ফেরানোর মতো বহু সুযোগ পেয়েছিলো চালতাছড়ি এফ সি দল। খেলা পরিচালনা করেন কৌশিক ভৌমিক। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top