News Flash

  • Home
  • দেশ
  • গ্রামে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথ প্রশস্ত করবে সরকার : প্রধানমন্ত্রী
Image

গ্রামে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথ প্রশস্ত করবে সরকার : প্রধানমন্ত্রী

শেওপুর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): গ্রামে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথ প্রশস্ত করবে কেন্দ্রীয় সরকার। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মধ্যপ্রদেশের শেওপুরে স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে আমাদের সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। ‘এক জেলা, এক পণ্য’-এর মাধ্যমে আমরা প্রতিটি জেলা থেকে বড় বাজারে স্থানীয় পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৮ বছরে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ক্ষমতায়ন করার জন্য সমস্ত উপায়ে সাহায্য করেছি। বর্তমানে সমগ্র দেশে ৮ কোটিরও বেশি মহিলা এই অভিযানের সঙ্গে যুক্ত। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামীণ পরিবার থেকে অন্তত একজন বোনকে এই অভিযানের সঙ্গে যুক্ত করা।”

স্বনির্ভর গোষ্ঠীর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিগত শতাব্দীর ভারত এবং এই শতাব্দীর নতুন ভারতের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে, নতুন ভারত আমাদের নারী শক্তির প্রতিনিধিত্ব হিসাবে এসেছে। আজকের নতুন ভারতে পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত নারী শক্তির পতাকা উড়ছে।

নিজের জন্মদিনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, এই দিনে, আমি সাধারণত আমার মায়ের কাছে যাই, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ চাই। আজ আমি তার কাছে যেতে পারিনি, কিন্তু কঠোর পরিশ্রমী লক্ষ লক্ষ মা আজ এখানে আমাকে আশীর্বাদ করছেন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top