News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:মুঙ্গিয়াকামীতে ম্যাক্স দুর্ঘটনায় গুরুতর আহত ষোলজন যাত্রী
Image

Accident:মুঙ্গিয়াকামীতে ম্যাক্স দুর্ঘটনায় গুরুতর আহত ষোলজন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : যাত্রীবাহী ম্যাক্স গাড়ি উল্টে খাদে পড়ে ভয়াবহ  দুর্ঘটনায় আহত হয়েছে ১৬ জন যাত্রী৷ ঘটনা শুক্রবার  মুঙ্গিয়াকামি থানাধীন প্রত্যন্ত নোনাছড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, একটি ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে প্রত্যন্ত নোনাছড়া এলাকা থেকে তেলিয়ামুড়া বাজারের উদ্দেশ্যে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় আহত হয় গাড়িতে থাকা ১৬ জন যাত্রী৷ সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে৷ 

দুর্ভাগ্যজনক ভাবে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে যাওয়ার পথে তেলিয়ামুড়া দমকল বাহিনীর গাড়িটি বিকল হয়ে পড়ে৷ মাঝ রাস্তায় আটকে পড়ে দমকল কর্মীরা৷ এরপর খবর পাঠানো হয় অম্পি অগ্ণি নির্বাপক স্টেশনে৷ সেই গাড়িটিও সরু রাস্তার কারণে আটকে পড়ে৷ শেষে স্থানীয়রা আহতদের দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর  উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন৷ অভিযোগ দমকল বাহিনীর গাড়িগুলি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয় না৷ মেরামতীর অভাবেই আজ এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে অনেকেই মন্তব্য করেছেন৷ 

এদিকে অম্পি তেলিয়ামুড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে৷ স্থানীয় জনগণ এবং যানবাহনের চালকরা দীর্ঘদিন ধরেই রাস্তাটি সংস্কারের জন্য দাবী জানিয়েছেন৷ একাধিকবার এলাকার জনগণ পথ অবরোধ করে রাস্তা সংস্কার করার দাবী জানিয়েছেন৷ কিন্তু কে শুনে কার কথা৷ শুক্রবার দুর্ঘটনাগ্রস্থ মানুষজনদের উদ্ধার করার জন্য দমকল বাহিনীর গাড়িটি আসার পথে বেহাল রাস্তার কারণে গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি৷ এলাকাবাসীর অভিযোগ এরপরও কি রাজ্য সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না৷

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top