News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • স্বপ্নাদেশ পেয়েই পুজোর প্রচলন বনগাঁর দাঁ বাড়িতে
Image

স্বপ্নাদেশ পেয়েই পুজোর প্রচলন বনগাঁর দাঁ বাড়িতে

উত্তর ২৪ পরগণা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন বনগাঁর দাঁ বাড়ির পুজো। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়েই পুজোর প্রচলন করেছিলেন পূর্বপুরুষ। দাঁ পরিবার ছিল সওদাগর। জনশ্রুতি, স্বপ্নাদেশ পেয়ে বৈঁচিতে দেবী কমলেকামিনী দুর্গার পুজো শুরু করেছিলেন দাঁ পরিবারের সদস্যরা। তারপরে একসময় হয় বর্গী আক্রমণ।

সময়টা নবাব সিরাজদ্দৌলার। সেই সময় বর্গী আক্রমণ হয়। গভীর রাতে এলাকা ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন ২ ভাই। ধনপতি দাঁর উত্তর পুরুষ এক ভাই চলে যান যশোহরে। আর অন্য ভাই কৃষ্ণচন্দ্র দাঁ বনগাঁ’র গোপালনগরে। তাঁর উত্তর পুরুষ অজিত কুমার দাঁ বনগাঁয় প্রচলন করেছিলেন দুর্গাপুজো।

জনশ্রুতি, ধনপতি একবার সওদা করতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। সমুদ্রের মাঝে প্রাকৃতিক দুর্যোগে পড়লে তিনি দেখতে পান এক দেবীকে। এরপর তিনি রাজা শালিবানকে সেই গল্প বলেন। সব শুনে রাজাও দেখতে চেয়েছিলেন দেবীকে। তবে সওদাগর নিয়ে গেলেও রাজা দেখা পাননি দেবীর। তাতেই ক্ষুব্ধ রাজা বন্দি করেন সওদাগর ধনপতিকে।

এই ধনপতির ছেলে ছিলেন শ্রীমন্ত। তিনি বড় হয়ে উঠলে বাবার খোঁজ করতে রাজার কাছে যান। সমুদ্রে পাড়ি দেওয়ার সময় তিনিও দেখতে পেয়েছিলেন দেবীকে। তবে রাজাকে দেবী দেখাতে পারেননি শ্রীমন্ত। ক্ষুব্ধ রাজা তাঁকে ঠেলে ফেলে দিয়েছিলেন সমুদ্রে। তবে সমুদ্র থেকে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন দেবী। তারপরে দাঁ পরিবার স্বপ্নাদেশ পায় দেবীর। সেই থেকেই প্রচলন হয় পুজোর। এই দেবী মঙ্গলচণ্ডী। তিনিই পূজিতা হন কমলেকামিনী রূপে। তাঁর একহাতে শ্রীমন্ত। অন্যহাতে পদ্ম। জানা গিয়েছে, প্রতিমা নির্মাণ শুরু হয় জন্মাষ্টমীর দিন। রয়েছে কুমারী পুজোর প্রচলন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top