News Flash

  • Home
  • খেলা
  • Tripura:পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ৪ রৌপ্য সহ ১০ পদক ত্রিপুরার
Image

Tripura:পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্সে ৪ রৌপ্য সহ ১০ পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। সাফল্য পেলো ত্রিপুরা। বিহারের পাটনাতে পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। আসরে ৪ টি রৌপ্য সহ ১০ টি পদক পেলো ত্রিপুরার অ্যাথলেটরা। ১০-‌ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হয় আসর। আসরে অংশ নিয়েছিল ৭১ সদস্যের ত্রিপুরা দল। আসরে অনূর্ধ্ব-‌১৬ বয়সী বিভাগের ৮০ মিটার হার্ডলসে স্মৃতি দাস ব্রোঞ্জ এবং অনূর্ধ্ব-‌১৪ বালকদের জ্যাভলিন থ্রোতে আকাশ সরকার ব্রোঞ্জ পদক জয় করে। এছাড়া ৪x‌৪০০ মিটার বালিকাদের রিলেতে ত্রিপুরা রৌপ্য এবং ৪x‌৪০০ মিটার বালকদের রিলেতে ত্রিপুরা ব্রোঞ্জ পদক জয় করে। বালিকাদের রিলেতে ত্রিপুরার হয়ে ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলেন অনুচিতা সরকার, সাহানাজ আক্তার, দ্বীপশিখা সূত্রধর এবং পুরবী দাস। বালকদের রিলেতে ত্রিপুরার হযে নেমেছিলো কুশ কুমার দত্ত, শুভঙ্কর দে, গৌরব দেবনাথ এবং অনিকেত শীল। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাফল্য পাওয়া প্রতিটি অ্যাথলেটকে অভিনন্দন জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top