News Flash

  • Home
  • খেলা
  • Barapathari:বড়পাথারিতে প্রাইজমানি ফুটবল ফাইনালে কে বি আই – যশমুড়া
Image

Barapathari:বড়পাথারিতে প্রাইজমানি ফুটবল ফাইনালে কে বি আই – যশমুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। ফাইনালে উদয়পুরের কে বি আই মর্ণিং ক্লাবের বিরুদ্ধে খেলবে  যশমুড়া রিয়াং পাড়া। ১৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টে। বড়পাথারি স্কুল মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় যশমুড়া রিয়াং পাড়া। তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পতিছড়ির জাকুবিন ক্লাবের ফুটবলাররা। ম্যাচে বিজয়ী দলের পক্ষে অচাই মগ দুটি গোল করেন। অপর দুটি গোল করেন যথাক্রমে পহর রিয়াং এবং লচাই জমাতিয়া। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন অজয় জমাতিয়া। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। প্রসঙ্গত:‌ প্রথম সেমিফাইনালে উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টার ৪‌-‌০ গোলে বড়পাথারির ইয়ুথ ফোরাম দলকে পরাজিত করে ফাইনালে উঠেছিল।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top