News Flash

  • Home
  • খেলা
  • Football:পানিসাগরে ফুটবল, দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পশ্চিম দামছড়া জয়ী
Image

Football:পানিসাগরে ফুটবল, দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পশ্চিম দামছড়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে পশ্চিম দামছড়া স্পোর্টিং ক্লাব। হেরে বিদায় সাইপুই বুয়াল ফুটবল ক্লাব। পানিসাগরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে পশ্চিম দামছড়া স্পোর্টিং ক্লাব দুই- এক গোলের ব্যবধানে সাইপুই বুয়াল এফসি কে পরাজিত করেছে। প্রথমার্ধেই বিজয়ী দল দুই- এক গোলে এগিয়েছিল। পশ্চিম দামছড়া স্পোর্টিং ক্লাবের এমসা এবং টি মাওই পরপর দুটো গোল করে দলকে ২-০ তে লিড এনে দিলেও পরবর্তী সময়ে সাইপুই বুয়াল এফসি-র থাঙ্গলিয়ানা ডার্লং একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলায় দু’দলের মধ্যে পরস্পর বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হলেও জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। শেষ পর্যন্ত পশ্চিম দামছড়া স্পোর্টিং ক্লাব প্রথমার্ধের দুই-এক গোলে এগিয়ে থাকাকে পুঁজি করে জয় ছিনিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top