News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখিমপুরে গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার দেহ, ৪ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ
Image

লখিমপুরে গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার দেহ, ৪ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

লখিমপুর খেরি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দুই নাবালিকার দেহ। দুই নাবালিকাই দলিত বলে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণের পর গাছে ঝুলিয়ে দেওয়া হয় দুই নাবালিকাকে। এই ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ৪ অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

বুধবার উদ্ধার হয় ওই দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। একটি গাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা দলিত পরিবারের সদস্য। খবর পেয়ে নিঘাসন থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন, দুই নাবালিকার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সবকিছু পরিষ্কার হবে।
ওই দুই নাবালিকার মা জানিয়েছেন, মোটরসাইকেলে করে কিছু জন লোক তাঁর মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। নাবালিকাদের ধর্ষণ করে খুন করা হয়েছে বলেও পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top