News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে দৈনিক-সংক্ৰমণ বেড়ে ৫,১০৮; আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যু ৩১ জনের
Image

ভারতে দৈনিক-সংক্ৰমণ বেড়ে ৫,১০৮; আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যু ৩১ জনের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের ৫-হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০৮ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,২১৬-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৫ হাজার ৭৪৯-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার ৯৮.৭১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০৮ জন, ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৫,১০,০৫৭। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪৫ হাজার ৭৪৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৯ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৫.৬৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৩৬,০৯২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৬৭৫ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার বেড়ে ১.৪৪ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top