News Flash

  • Home
  • খেলা
  • দুই পেশাদার মহিলা ক্রিকেটার সঙ্গে ফিজিও এলেন ত্রিপুরায়
Image

দুই পেশাদার মহিলা ক্রিকেটার সঙ্গে ফিজিও এলেন ত্রিপুরায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। রাজ্যের মহিলা ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করে দিলেন টিসিএ-র বর্তমান পরিচালন কমিটি। প্রথম বারের মতো রাজ্য মহিলা দলে খেলতে বহিঃরাজ্য থেকে এলেন দুই পেশাদার ক্রিকেটার। তারা হলেন পলবী ভরদ্বাজ এবং পিভি সুধা রানী। রেলওয়ে দলের হয়ে তারা খেলতেন। এবার ত্রিপুরার হয়ে মহিলা দলে পারফর্ম করবেন এই দুই ক্রিকেটার। মঙ্গলবার তাঁরা সকালের বিমানে রাজ্যে এলেন। দুপুরে টিসিএ অফিসে গিয়ে করলেন চুক্তিপত্রে স্বাক্ষর। একজন হলেন বা হাতি মিডিয়াম পেসার এবং দ্বিতীয় জন হলেন ব্যাটসম্যান। রাজ্যের মহিলা ক্রিকেটে এক ইতিহাস গড়ে দিলেন বর্তমান পরিচালন কমিটি। অতীতে রাজ্য মহিলা দলে কোচ হিসেবে এসেছেন অঞ্জু জৈন, গার্গী ব্যানার্জির মতো অভিজ্ঞ ব্যক্তিতরা। এবার এল রাজ্য মহিলা দলে খেলতে দুজন পেশাদার ক্রিকেটার। খুব শীঘ্রই তাঁরা রাজ্য দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নামবেন। একই সঙ্গে বহিঃরাজ্য থেকে এলেন একজন ফিজিও থেরাপিস্টও। তার সঙ্গেও চুক্তি করলো টিসিএ।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top