News Flash

Image

উপজাতি যুব ফেডারেশনের সভ্য পদ অভিযান শুরু

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে শুরু হল সভ্য পদ অভিযান। মঙ্গলবার কর্নেল চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সভ্যপথ গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যান্যরা।

 সভ্য পদ গ্রহণে অংশগ্রহণ করা নেতৃত্বরা জানিয়েছেন ব্যাপক সাঁড়া লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। যার দরুন রাজ্যে বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা বুঝতে পারছেন শুধুমাত্র টি ওয়াই এফ এর মাধ্যমেই রাজ্যের বেকার আন্দোলন জোরদার করা সম্ভব হবে। সেজন্যই সভ্য পদ গ্রহণ অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে  দাবি নেতৃত্বদের। 

Releated Posts

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top