News Flash

  • Home
  • দেশ
  • চালসায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরি সহ একাধিক দাবিতে সরব সারাভারত
Image

চালসায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরি সহ একাধিক দাবিতে সরব সারাভারত

চালসা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : জলপাইগুড়ির চালসায় ১০০ দিনের কাজের বকেয়া মজুরি সহ একাধিক দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিল সারাভারত কৃষকসভা। মঙ্গলবার এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারাভারত কৃষকসভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান, সভাপতি বীরেন্দ্রনাথ রায় প্রমুখ।

এদিন ১০০ দিনের কাজের বকেয়া মজুরি, বাতাবাড়ি ফার্ম বাজার ভায়া দক্ষিণ ধুপঝোরা হয়ে উত্তর ধুপঝোরা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার, সরকারি অর্থের অপচয় বন্ধ সহ ১৯ দফা দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হল। মঙ্গলবার সারাভারত কৃষকসভার ধুপঝোরা-বাতাবাড়ি অঞ্চল কমিটির তরফে মিছিল করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেলী বেগমকে স্মারকলিপি দেওয়া হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top