News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • লাখোয়ারী পূজায় চমক পদ্মাবতী প্রাসাদ, ফ্লাওয়ার্স ক্লাবের দুর্গা পূজা বন্দনা
Image

লাখোয়ারী পূজায় চমক পদ্মাবতী প্রাসাদ, ফ্লাওয়ার্স ক্লাবের দুর্গা পূজা বন্দনা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : হাতে আর মাত্র কটা দিন বাকি। তারপরেই শুরু হবে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই, সর্বত্র এখন পূজার আমেজ। 

সেইসঙ্গে পুজো নিয়ে ক্লাব গুলির মধ্যে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। একই রকম ভাবে ব্যস্ততা লক্ষ্য করা গেল ফ্লাওয়ার্স ক্লাবের আয়োজকদের মধ্যে। প্রতিবছরের মতো এবারও রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব দুর্গাবন্দনায় শামিল হয়েছেন।

এইবার ক্লাবের পুজো থিম রাজস্থানের পদ্মাবতী প্রাসাদ। ওই প্রাসাদের আদলেই গড়ে তোলা হবে এবার ফ্লাওয়ার্স ক্লাবের পুজো প্যান্ডেল। এবারে ক্লাবের বাজেট রয়েছে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। পঞ্চমী থেকেই এই ক্লাবের পুজোর উদ্বোধন হবে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক গৌতম বণিক। 

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে ক্লাবের। বিশেষ করে রাজধানীতে যারা ছোট পরিসরে পূজোর আয়োজন করে সেই সব ক্লাবকে উৎসাহিত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্লাওয়ারস ক্লাব। ছোট বাজেটের পুজো করে এমন দশটি ক্লাবকে সপ্তমীর দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত দিয়ে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top